× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ

অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস এফসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:৩১ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২২:১১ পিএম

মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে রবিবার অনুশীলনে ব্যস্ত রাজশাহী স্টারস এফসির খেলোয়াড়রা। ছবি : রাজশাহী স্টারস এফসি

মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে রবিবার অনুশীলনে ব্যস্ত রাজশাহী স্টারস এফসির খেলোয়াড়রা। ছবি : রাজশাহী স্টারস এফসি

বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি।

মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে কাল সোমবার (১৭ আগস্ট) প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টারস। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে ম্যাচের আগের দিন (আজ রবিবার) লিকাস স্টেডিয়ামেই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশি ক্লাবটি।

মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত অনুশীলনে ম্যাচের কৌশল, পাসিং, পজিশনিং ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। কোটা কিনাবালুর তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি রাজশাহী স্টারস।

দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অধিনায়ক শিউলি আজিম জানিয়েছেন, প্রতিপক্ষকে সমীহ করলেও মাঠে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়াই দলের প্রধান লক্ষ্য।

অন্যদিকে নিজেদের অভিষেক ম্যাচের জন্য প্রস্তুত ইস্ট বেঙ্গলও। 

ভারতীয় দলটি শেষ অনুশীলন করেছে ক্লোজড ডোরে। দলে চার নাইজেরিয়ান ফুটবলারের উপস্থিতিকে নিজেদের অন্যতম শক্তি হিসেবে দেখছে ইস্ট বেঙ্গল। তবে রাজশাহী স্টারসকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না তারা।

নিজেদের সংবাদ সম্মেলনে ইস্ট বেঙ্গলের অধিনায়ক সিল্কী দেবী বলেন, রাজশাহী স্টারসে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ফলে প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচে জয় পাওয়াই তাদের লক্ষ্য।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে ভালো করতে আত্মবিশ্বাসী রাজশাহী স্টারস এফসি। ছবি : রাজশাহী স্টারস এফসি

কোটা কিনাবালুর প্রায় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার লিকাস স্টেডিয়াম এখন অপেক্ষায় দুই দলের লড়াইয়ের। একদিকে অভিজ্ঞতা ও বিদেশি ফুটবলারদের শক্তিতে সমৃদ্ধ ইস্ট বেঙ্গল, অন্যদিকে জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে এশিয়ার মঞ্চে নতুন ইতিহাস লেখার স্বপ্নে রাজশাহী স্টারস।

বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের জন্য এই ম্যাচ শুধু একটি অভিষেক নয়; এটি দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এশিয়ার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের ছাপ রেখে স্মরণীয় অভিষেক করতে চায় রাজশাহী স্টারস এফসি।

আরকে/প্রবা
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা