× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ’ দাবার ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২২:০৩ পিএম

চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার গ্রহণ করছেন ভারতের দাবাড়ু সৌরভ চোবে। ছবি: ফেসবুক থেকে

চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার গ্রহণ করছেন ভারতের দাবাড়ু সৌরভ চোবে। ছবি: ফেসবুক থেকে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

নারায়ণগঞ্জ চেস অ্যাকাডেমি আয়োজিত ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যেই এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্মসম্পাদক মোরসালিন আহমেদ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেস অ্যাকাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।

এর আগে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নারায়ণগঞ্জ চেস একাডেমি ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার রানারআপ হয়েছেন।

একই পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী তৃতীয় এবং মুহতাদী তাজওয়ার নাশিদ চতুর্থ স্থান লাভ করেন।

পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের মোট ২০ জন খেলোয়াড় অংশ নেন। বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা