× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা শর্ত মেনেই এক হয়েছে চার হাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৪:১০ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৪:১৩ পিএম

নয় বছরের দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

নয় বছরের দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

নয় বছরের দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের কালকাইসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। দীর্ঘদিনের প্রেমের পরিণতি নিয়ে ফুটবলবিশ্বে যখন আলোচনা, তখনই সামনে এসেছে তাদের বিয়ের আগে করা একটি আর্থিক ও সম্পত্তিগত চুক্তির খবর।

মেক্সিকোর সংবাদমাধ্যম ‘এন পারেজা’র প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, গত ১১ আগস্ট বিয়ের আগেই রোনালদো ও জর্জিনা সম্পত্তি পৃথকীকরণ ব্যবস্থায় চুক্তি করেন। বিয়ের সরকারি নথিতেও এই ব্যবস্থার উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এই চুক্তির অর্থ হলোÑ বিয়ের আগ পর্যন্ত রোনালদোর নিজের আয় ও সম্পত্তির ওপর তার পূর্ণ অধিকার থাকবে। আল নাসের থেকে পাওয়া বেতন, বিজ্ঞাপন ও বাণিজ্যিক আয়, ব্যবসায়িক বিনিয়োগসহ তার ব্যক্তিগত সম্পত্তি যৌথ সম্পত্তির অংশ হবে না। ভবিষ্যতে সম্পর্কের অবনতি বা বিবাহবিচ্ছেদ হলেও এসব সম্পদের ওপর জর্জিনার অধিকার থাকবে না।

একইভাবে জর্জিনার ব্যক্তিগত সম্পত্তি ও নিজস্ব আয়ও তার নিজের কাছেই থাকবে। অর্থাৎ দুজনের ব্যক্তিগত সম্পদকে আলাদা রাখার কাঠামোতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পর্তুগালের একটি সংবাদমাধ্যম আরও কিছু শর্ত প্রকাশ করেছে। তাদের দাবি, বিবাহবিচ্ছেদ হলে জর্জিনাকে আজীবন প্রতি মাসে এক লাখ ইউরো দেওয়ার শর্ত রয়েছে। পাশাপাশি মাদ্রিদের লা ফিনকার বাড়িটিও জর্জিনার কাছে হস্তান্তরের শর্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। ওই বাড়িটির মূল্য প্রায় শত কোটি টাকা। সন্তানদের ভরণপোষণ ও তাদের বর্তমান জীবনযাত্রার মান বজায় রাখার দায়িত্বও রোনালদোর ওপর থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব শর্তের বিষয়ে রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে সংবাদমাধ্যমে প্রকাশিত চুক্তির সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবার ফুটবলে ফিরেছেন রোনালদো। আল নাসেরের অনুশীলনে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। বিয়ের পর তার চেহারাতেও এসেছে পরিবর্তন। ছোট করে কাটা চুলে তামাটে-হলুদ রং করেছেন তিনি। রিয়াদে রোনালদোর ফেরার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে আল নাসের।ক

বিশ্বকাপের পর কিছুদিনের বিশ্রাম শেষে এখন মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সিআর সেভেন। ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরুর পর পেশাদার ফুটবলেও নতুন উদ্যমে ফেরার অপেক্ষায় আছেন তার কোটি কোটি ভক্ত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা