× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে পেলের ক্লাবে শমিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৩:৫৩ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১৩:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম। ছবি: নিউ ইয়র্ক কসমসের ফেসবুক পেজ

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম। ছবি: নিউ ইয়র্ক কসমসের ফেসবুক পেজ

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভ্যালরি এফসিতে তিন বছরের অধ্যায় শেষে ২৮ বছর বয়সী এই ফুটবলার কসমসে নাম লেখান। কসমসে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত শমিতও। পেলে ও বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের স্মৃতিবিজড়িত ক্লাবটিতে খেলাকে নিজের জন্য বিশেষ সম্মানের বলে উল্লেখ করেন তিনি।

নতুন ক্লাবে যোগ দেওয়ার পর শমিতকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন নিউজার্সির প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েঘ। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় কসমসও বাংলাদেশি এই আন্তর্জাতিক ফুটবলারকে স্বাগত জানায়।

কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পর গত বছর বাংলাদেশি নাগরিকত্ব নেন শমিত। এরপর গত বছরের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। ক্লাবটির হেড অব সকার জুসেপ্পে রসি বলেন, শমিতের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের মাঝমাঠকে শক্তিশালী করবে। উচ্চপর্যায়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন রসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা