× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় মাসের জন্য মাঠের বাইরে ঋষভ পন্থ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৬:২৭ পিএম

ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ।

ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। সেখান থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছে তাকে। 

ক্রিক ট্রাকার জানিয়েছে, পন্থের লিগামেন্টের চোট সারানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পন্থের মাঠে ফিরতে কত সময় লাগতে পারে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। 

তবে পন্থের মাঠে ফিরতে ছয়-সাত মাস সময় লাগতে পারে তা বলেই মনে করছেন অনেকে।

এই পরিস্থিতর মধ্যেই আশার কথা শোনালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা। চিকিৎসার দায়িত্ব নেওয়ার পরই বিসিসিআই চিকিৎসকদের একটি দলকে দেরাদুনে পাঠায়। 

সেই চিকিৎসকরা যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে বলা হয়েছে পন্থের মাঠে ফিরতে সময় লাগবে ছয় মাসের মতো। ফলে আপাতত কোনও সিরিজেই পাওয়া যাবে না তাকে। 

পন্থের চোট সম্পর্কে ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘চিকিৎসকরা যা রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে, সব ঠিক ঠাক থাকলে পন্থের মাঠে ফিরতে অন্তত ছয় মাস লাগবে। ফলে আশা করা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তাকে আমরা পেতে পারি। তবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পাওয়া যাবে না পন্থকে।’

এই বছরই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলবে ভারত। তার আগেই পন্থকে দলে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। তবে পন্থকে নিয়ে মোটেই তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই।

গত বছর লিগামেন্টে চোট পান রবীন্দ্র জাদেজা। তারপর থেকে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। জাদেজার চোটের সঙ্গে অনেকটাই মিল রয়েছে পন্থের চোটের। এমনটাই বলা হয়েছে রিপোর্টে। 

মুম্বাইতে অস্ত্রোপচার করা হবে নাকি না বিদেশে করা হবে সেটা এখনও জানা যায়নি। আপাতত মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন পন্থ। সেখানেই চিকিৎসা করা হচ্ছে। বোর্ডের চিকিৎসকরাও সেখানে আছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা