নতুন জার্সি, নতুন স্পন্সর সবকিছুর সঙ্গে এবার এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় রাজশাহী স্টারস এফসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নতুন জার্সি, নতুন স্পন্সর সবকিছুর সঙ্গে এবার এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় রাজশাহী স্টারস এফসি। দেশের মাটিতে চতুর্থ দিনের অনুশীলনে যোগ দিয়েছেন ডিফেন্ডার বিমলা বিকে। গত নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের হয়েও খেলেছিলেন এই নেপালি ডিফেন্ডার।
আবারও টিম রাজশাহীতে খেলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিমলা। একই সঙ্গে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে দলকে দ্বিতীয় রাউন্ডে দেখতে চান তিনি, আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই সবার আগে। আমি চাই এ টুর্নামেন্টে দল ভালো করুক। পাশাপাশি আমি নিজেও ভালো খেলে নেপালিদের গর্বিত করতে চাই।’
গোলবার আগলে রাখার দায়িত্বে থাকবেন রূপনা চাকমা, স্বর্ণা রানী ও সুরোধ্বনি কিসকু। ক্লাবের হয়ে দেশের প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তিন গোলকিপারের ওপরই পূর্ণ আস্থা রাখছেন দলের গোলকিপার কোচ রবিউল হাসান খান। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্যও পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট সকালে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে টিম রাজশাহী।