× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসানের ফাইফার, অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১২:১৪ পিএম

অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে একের পর এক আঘাত হেনে স্বাগতিকদের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে দেন হাসান মাহমুদ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে একের পর এক আঘাত হেনে স্বাগতিকদের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে দেন হাসান মাহমুদ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার দারুণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের পেসারদের তোপে একের পর এক উইকেট হারানো অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ। বাংলাদেশের হয়ে বল হাতে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সবুজ উইকেটের সুবিধা শুরু থেকেই কাজে লাগান বাংলাদেশের পেসাররা। নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং।

দুই ওপেনার জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকে দ্রুত ফিরিয়ে শুরুটা জমিয়ে দেন হাসান। ২৩ রানে ওয়েদারাল্ডকে লিটন দাসের ক্যাচে পরিণত করার পর হেডকে ২২ রানে বোল্ড করেন তিনি।

এরপর মারনাস লাবুশেনকে মাত্র ১ রানে ফিরিয়ে দেন ইবাদত হোসেন। আর ক্যামেরন গ্রিনকে ১৩ রানে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে নিজের প্রথম উইকেট নেন তাসকিন আহমেদ।

প্রথম সেশনে মাত্র ৭৪ রান তুলতেই চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হয়ে ছিলেন স্টিভেন স্মিথ। ২ রানে থাকা অবস্থায় ইবাদতের বলে তাঁর ক্যাচ ছাড়েন তানজিদ হাসান। সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার।


লাঞ্চের পর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন স্মিথ। পঞ্চম উইকেটে দুজনের জুটি থেকে আসে ৫৫ রান। দ্রুত রান তুলে অস্ট্রেলিয়াকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করছিলেন দুজন।

শেষ পর্যন্ত ক্যারিকে ৪৫ রানে বোল্ড করে জুটি ভাঙেন ইবাদত হোসেন। এরপর বো ওয়েবস্টারকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট নেন তাসকিন।

এরপর আবারও শুরু হয় হাসান মাহমুদের তাণ্ডব। প্যাট কামিন্সকে লিটন দাসের ক্যাচে ফেরানোর পর মিচেল স্টার্ককেও একইভাবে ফিরিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে একের পর এক আঘাত হেনে স্বাগতিকদের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে দেন এই পেসার।

অবশেষে স্মিথকে ৭১ রানে ফিরিয়ে ক্যারিয়ারে আরেকটি ফাইফার তুলেন নেন হাসান। 

এরপর শেষ উইকেটটিও তুলে নিয়ে ৬ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ। ইবাদতের বলে মাত্র ২ রানে জীবন পাওয়া স্মিথকে করেন নিজের ষষ্ঠ শিকার।

অস্ট্রেলিয়ার ইনিংসে স্মিথের ৭১ ও ক্যারির ৪৫ ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস ছিল না। ওপেনিং জুটিতে ৪৫ রান এবং স্মিথ-ক্যারির ৫৫ রানের জুটিই ছিল তাদের ইনিংসের বড় দুটি জুটি।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৬ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। তাসকিন আহমেদ নেন ২ উইকেট এবং ইবাদত হোসেন নেন ২ উইকেট। তিন পেসারের দুর্দান্ত বোলিংয়ের সামনে বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি।

সব মিলিয়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ো খেলেছে ৫৮ ওভার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা