× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শুরুতেই হাসানের জোড়া আঘাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ০৮:১৫ এএম

হাসান মাহমুদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন ওয়েদারাল্ড। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

হাসান মাহমুদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন ওয়েদারাল্ড। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই দারুণ বোলিং করেছে বাংলাদেশ। নতুন বলে হাসান মাহমুদের দুর্দান্ত স্পেলে দুই উইকেট হারিয়ে ১৬ ওভারে ৫৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৭ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হাসান।

টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে শুরুতেই স্বস্তি এনে দেন হাসান ও তাসকিন আহমেদ। দুই প্রান্ত থেকে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন এই দুই পেসার। প্রথম ওভারেই তাসকিন দেন ৫ রান। তবে হাসান দ্বিতীয় ওভার থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে শুরু করেন।

উইকেটে ঘাস থাকায় বল শুরু থেকেই কিছুটা নড়াচড়া করছিল। গুড লেংথ থেকে বল দুই দিকে সুইং করিয়ে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে চাপে রাখছিলেন হাসান। অষ্টম ওভারে রাউন্ড দ্য উইকেট থেকেও তার বোলিংয়ে স্বস্তি পাননি দুই ব্যাটসম্যান।


অবশেষে দ্বাদশ ওভারে আসে সাফল্য। অফ স্টাম্পের বাইরে ড্রাইভের লোভ দেখিয়ে যাওয়া হাসানের একটি বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন ওয়েদারাল্ড। ২৩ রান করে ফেরেন অজি ওপেনার। হাসানের বলে বাংলাদেশের প্রথম উইকেটটি ‘প্রাপ্য’ ছিল বলে মন্তব্য করেন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার কেরি ও’কিফ।

এরপরও থামেনি হাসানের দাপট। ১৪তম ওভারের চতুর্থ বলে তার শিকার হন ট্রাভিস হেড। রাউন্ড দ্য উইকেট থেকে করা গুড লেংথের বলটি ভেতরে ঢুকে হেডের ব্যাটে লাগে এবং স্টাম্পের বেলস ফেলে দেয়। ২২ রান করে ফেরেন হেড। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫২ আর উইকেট ২টি।

১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৫/২। ২৩ রানে জেক ওয়েদারাল্ড ও ২২ রানে ট্রাভিস হেডকে ফেরানোর পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে এখন নতুন জুটি—মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা