× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেরা দশে ফিরলেন বাবর আজম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৭:৩৫ পিএম

বাবর আজম। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

বাবর আজম। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয়। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর দেশের বাইরে টেস্ট জয়ের স্বাদ। সেই জয়ে বড় অবদান রেখে এবার আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল পাকিস্তান। ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন বাবর আজম।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাবর। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। দুই টেস্টে মোট ১৯৩ রান করে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। পারফরম্যান্সের সেই পুরস্কারই মিলেছে র‍্যাঙ্কিংয়ে। পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে সেরা দশ থেকে ছিটকে গিয়েছিলেন বাবর। প্রায় দুই বছর পর আবারও টেস্ট ব্যাটারদের শীর্ষ দশে জায়গা করে নিলেন তিনি।

বাবরের চেয়েও বড় লাফ দিয়েছেন তার সতীর্থ আবদুল্লাহ শফিক। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিন নম্বরে নেমে অপরাজিত ১৬০ রান করেন এই ব্যাটার। দুর্দান্ত সেই ইনিংস তাঁকে এক লাফে ২৫ ধাপ এগিয়ে দিয়েছে। নতুন র‍্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন শফিক।

বল হাতে পাকিস্তানের নায়ক ছিলেন সাজিদ খান। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই উইকেট পাওয়া অফ-স্পিনার পাঁচ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩০তম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকাতেও তাঁর উন্নতি হয়েছে পাঁচ ধাপ; জায়গা হয়েছে ৩২তম স্থানে।


টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের মধ্যে এক নম্বরে ভারতের জাসপ্রিত বুমরাহ। আর অলরাউন্ডারদের রাজত্ব ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

এদিকে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজও র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। সবচেয়ে বড় উন্নতি করেছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। বেলফাস্টে সিরিজের তৃতীয় ম্যাচে ৭১ রান করে তিন ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১তম স্থানে উঠেছেন তিনি।

আফগানিস্তানের আরেক ব্যাটার হাসমতউল্লাহ শাহিদি চার ধাপ এগিয়ে ৫০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে ফিরে র‍্যাঙ্কিংয়ে পুনরায় জায়গা পেয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। নতুন তালিকায় তার অবস্থান ৫৯তম।

বল হাতে নিজের অবস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের তারকা রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা দুই ম্যাচে ম্যাচসেরা হয়ে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন এই লেগ স্পিনার।

র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন আয়ারল্যান্ডের পেসার মার্ক অ্যাডেয়ারও। নতুন তালিকায় ১৭তম স্থানে জায়গা হয়েছে তার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা