× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

রংপুর ব্যুরো

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

বেলুন উড়িয়ে এই ক্রীড়া আসরের উদ্বোধন করছেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

বেলুন উড়িয়ে এই ক্রীড়া আসরের উদ্বোধন করছেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

রংপুরে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন সুসম্পন্ন হয়েছে।  বৃহস্পতিবার (৫ জানুয়ারী) শেখ রাসেল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই ক্রীড়া আসরের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলামসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, ‘খেলাধুলা মানসিক উৎকর্ষ সাধনে কাজ করে। খেলাধুলা শারীরিক গঠনের সঙ্গে শরীরকে সুস্থ্য সবল রাখে এবং লেখাপড়ায় মনোযোগী করে তোলে। খেলাধুলা যুব সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে তাদের সন্তানরা যেন নিয়মিত খেলাধুলা করে। তাহলেই সুন্দরভাবে আগামী প্রজন্ম বেড়ে উঠবে।’

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসন ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে জেলার ৮ উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশন দল অংশ নিচ্ছে। 

উপজেলা পর্যায়ের খেলা ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এবং জেলা পর্যায়ে আগামী ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা