× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাখ টাকা ভাতা নিয়ে ‘খেপ’ খেলা যাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২১:২৫ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ফেসবুক থেকে

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ফেসবুক থেকে

জাতীয় দলের খেলোয়াড়দের জেলা পর্যায়ে ‘খেপ’খেলা নিয়ে এখন সরব দেশের ফুটবল অঙ্গন। অফ সিজনে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলারদের স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট খেলা নতুন কিছু নয়।

তবে এবার ‘খেপ’খেলা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। এ বিষয়ে খোদ সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও অধিনায়ক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, দিয়েছেন হুঁশিয়ারি।

ক্রীড়া সাংবাদিকদের আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে সোমবার রাতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিনুল।

সেখানে তিনি বলেন, “সরকার থেকে প্রতি মাসে ফুটবলাররা এক লাখ টাকা পাচ্ছে। এরপরও কেন খেপ খেলতে হবে সেটা আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছে। টাঙ্গাইল ও আরেকটি জেলায় আমি টুর্নামেন্টে অতিথি হয়ে গিয়েছিলাম, সেখানে জাতীয় ফুটবলারদের খেলতে দেখেছি”।


মৌসুম বিরতির এই সময়টায় স্থানীয় টুর্নামেন্টে খেলে বাড়তি আয় করা বাংলাদেশের ফুটবলারদের পুরনো অভ্যাস। ক্লাব ও সরকার থেকে অর্থ পেলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি তারা। ‘খেপ’ খেলায় ফুটবলারদের ইনজুরি ঝুঁকি থাকে অনেক।

তবে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রথমেই ফুটবলারদের শাস্তির আওতায় আনতে চান না। তিনি বলেন, “বাফুফে সভাপতির (তাবিথ আউয়াল) সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়নি। দুয়েক দিনের মধ্যে কথা বলব। প্রথমে সতর্ক করা হবে। এরপরও যদি কেউ করে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা