× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে তানজিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:৩৩ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৩:৪০ পিএম

জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনয়নে নাম তানজিদ হাসান তামিমের। ছবি: সংগৃহীত

জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনয়নে নাম তানজিদ হাসান তামিমের। ছবি: সংগৃহীত

জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য তিন ক্রিকেটারকে মনোনীত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার ঘোষিত বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে এই তালিকায় আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।

মাসজুড়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তারা মনোনয়ন পেয়েছেন। তিনজনের মধ্য থেকে একজনকে জুলাইয়ের সেরা ক্রিকেটার নির্বাচিত করবে আইসিসি। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তানজিদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৯ রান করেন তিনি। ৫৩ গড় ও ৮৯.৮৩ স্ট্রাইক রেটে ব্যাট করা তানজিদ দুই দল মিলিয়ে সিরিজের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন। বাংলাদেশ অবশ্য সিরিজটি ২-১ ব্যবধানে হারে। টি-টোয়েন্টি সিরিজেও তানজিদের ব্যাট ছিল ছন্দে। তিন ম্যাচে তার সংগ্রহ ১৪০ রান। ব্যাটিং গড় ৭০ এবং স্ট্রাইক রেট ১২৭.২৭। দুই সিরিজেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ওপেনার। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় পায়। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা