× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনফান্তিনোকে আগাম সমর্থন দেয়নি বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৪:২১ পিএম

ফিফা সভাপতির বিশ্বকাপ বেসরকারিকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রজেক্ট নিয়ে বাংলাদেশ আগাম কোনো সমর্থন জানায়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফাইল ছবি

ফিফা সভাপতির বিশ্বকাপ বেসরকারিকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রজেক্ট নিয়ে বাংলাদেশ আগাম কোনো সমর্থন জানায়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফাইল ছবি

ফিফা সভাপতির বিশ্বকাপ বেসরকারিকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রজেক্ট নিয়ে বাংলাদেশ আগাম কোনো সমর্থন জানায়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। 

উয়েফার জোরালো ভূমিকা এবং আন্তর্জাতিক মহলে এই ইস্যুটি নিয়ে ব্যাপক আলোচনা থাকায় বাফুফে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যতে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশিত হয় যে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবনাকে সমর্থন করেছে বাংলাদেশ। এই খবর নাকচ করে দিয়ে বাফুফে সভাপতি জানান, ফেডারেশনের যেকোনো সিদ্ধান্ত এক্সিকিউটিভ কমিটিতে আলোচনার পর চূড়ান্ত হয় এবং তা প্রকাশ্যে জানানো হয়।

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা কোনো অগ্রিম সাপোর্ট বা কনফার্মেশন দিইনি। কোনো ব্যক্তির জন্যও দিইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দিইনি। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের যে প্রোগ্রামটি নিয়ে মেম্বার অ্যাসোসিয়েশনগুলোর মতামত চাওয়া হয়েছিল, আমাদের ইসি তা বিবেচনা করার আগেই ফিফা সেটি বাতিল ঘোষণা করেছে।’



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা