× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের জার্সিতে অ্যাডাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১২:৩৫ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন অ্যাডাম আব্বাস। খেলেছেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলেও। তার মা ব্রিটিশ আর বাবা জ্যামাইকান। তবে নানা-নানি বাংলাদেশি। সেই সূত্রে অ্যাডাম আব্বাসও এখন বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন অ্যাডাম আব্বাস। খেলেছেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলেও। তার মা ব্রিটিশ আর বাবা জ্যামাইকান। তবে নানা-নানি বাংলাদেশি। সেই সূত্রে অ্যাডাম আব্বাসও এখন বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন অ্যাডাম আব্বাস। খেলেছেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলেও। তার মা ব্রিটিশ আর বাবা জ্যামাইকান। তবে নানা-নানি বাংলাদেশি। সেই সূত্রে অ্যাডাম আব্বাসও এখন বাংলাদেশি। জন্মনিবন্ধন আর পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে।

যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলনও করেছেন আব্বাস। সেখানে সতীর্থরা উষ্ণ অভ্যর্থনা জানান অ্যাডামকে। ইংল্যান্ডপ্রবাসী এই উইঙ্গারকে নিয়ে আগামী মাসে উজবেকিস্তানে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও সিরিয়া। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে প্রবাসীদের আগ্রহের পারদ চড়েছে অনেক। শমিত সোম কিংবা সুলিভান ভাইরা প্রমাণও করেছেন নিজেদের। এবার দলে স্থায়ী হওয়ার পালা অ্যাডাম আব্বাসের।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা