× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইজুলকে নিয়ে সুখবর দিল বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২২:৫০ পিএম

তাইজুল ইসলাম। ছবি: বিসিবি

তাইজুল ইসলাম। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে কিছুটা স্বস্তির খবর এসেছে বোলিং বিভাগ থেকে।

আঙুলের চোটে পড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ব্যথা ও ফোলা অনেকটাই কমেছে। প্রথম টেস্টের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান।

ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান তাইজুল। এরপর ম্যাচের বাকি দুই দিনে মাঠে নামতে পারেননি তিনি। চোটের কারণে বোলিং অনুশীলনও করা হয়নি তার।

বিসিবির ভিডিও বার্তায় শনিবার ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, “তাইজুলের ব্যথা ও ফোলা দুটিই কমেছে। মূল ম্যাচের আগে হাতে আরও কয়েক দিন সময় থাকায় তাকে নিয়ে আশাবাদী দল”।

প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ১০ রান করেন তাইজুল। মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন ৩০ রানের জুটি। এরপর চোটের কারণে আর বোলিংয়ে নামতে পারেননি বাংলাদেশের সফলতম টেস্ট বোলার।

এদিকে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুল ও মিরাজ থাকায় দুজনই ফিট থাকলে প্রথম টেস্টের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা