× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোটের কারণে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১০:৫১ এএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১১:০৪ এএম

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ও ব্যাটার সঞ্জু স্যামসন।

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ও ব্যাটার সঞ্জু স্যামসন।

চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারত ক্রিকেট দলের সঞ্জু স্যামসন। তার পরিবর্তে বরোদা এবং পাঞ্জাব কিংসের উইকেটকিপার ও ব্যাটার জিতেশ শর্মার নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এনডিটিভি জানিয়েছে, বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ও ব্যাটার সঞ্জু স্যামসন।’ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাউন্ডারি লাইনের কাছে একটি বল ধরার সময় স্যামসনের বাঁ হাঁটুতে আঘাত লেগেছিল। 

বিসিসিআইয়ের মেডিকেল টিমের তরফে গতকাল বুধবার (৪ জানুয়ারি) বিকালে তাকে মুম্বাইয়ে স্ক্যান এবং বিশেষজ্ঞের কাছে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তখন তাকে বিশ্রাম এবং রিহ্যাবের পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক। সঞ্জুর পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাকি দুটি টি-টোয়েন্টি সিরিজের দলে জিতেশকে নেওয়া হয়েছে। 

যিনি গত আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন। গতবারের আইপিএলে ১২ টি ম্যাচে ২৩৪ রান করেছিলেন জিতেশ। সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন। তার রানের গড় প্রায় ৩০-এর কাছাকাছি এবং স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা