× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমা প্রার্থনা সত্ত্বেও বিশ্বকাপ বয়কটের হুমকি উয়েফার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:৩৬ পিএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ও মুনাফার অংশীদারত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসে ভুল স্বীকার করেছে ফিফা। কিন্তু তাতেও কাটছে না সংকট। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্ষমা চাওয়ার পরও তার নেতৃত্বে আস্থা ফিরিয়ে নেয়নি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বরং বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকি বহাল রেখেছে তারা।

মরক্কোর রাবাতে বুধবার ফিফার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর সংস্থাটি স্বীকার করে, বিশ্বকাপের মুনাফা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির পরিকল্পনা নিয়ে ‘ভুল’ হয়েছিল। একই সঙ্গে ফিফার শীর্ষ নেতৃত্ব ইনফান্তিনোর সভাপতিত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে। ফিফা আশা প্রকাশ করে, এই বৈঠক ও ভুল স্বীকারের মাধ্যমে সাম্প্রতিক অস্থিরতার পর সংগঠনটির প্রতি আস্থা পুনর্গঠন করা সম্ভব হবে। কিন্তু ফিফার সেই অবস্থানকে প্রত্যাখ্যান করেছে উয়েফা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উয়েফা জানায়, ফিফার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বিষয়ে ইউরোপীয় সদস্য দেশগুলোর অবস্থান এখনও অপরিবর্তিত। সংস্থাটির দাবি, বয়কট প্রত্যাহারের জন্য দুটি শর্ত ছিলÑ প্রথমত. ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বা মালিকানা বিক্রির প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করতে হবে; দ্বিতীয়ত. ভবিষ্যতে ফুটবলের কাঠামোকে এভাবে পরিবর্তন করার কোনো উদ্যোগ আর নেওয়া হবে নাÑ এমন নিশ্চয়তা দিতে হবে।

উয়েফার ভাষ্য, দুটি শর্তের কোনোটিই যথাযথভাবে পূরণ হয়নি। এর সঙ্গে আরও বড় একটি রাজনৈতিক ও নেতৃত্ব সংক্রান্ত সংকটের কথাও সামনে এনেছে ইউরোপীয় সংস্থাটি। উয়েফা বলেছে, তারা ইতোমধ্যে ইনফান্তিনোর সভাপতিত্বের ওপর আস্থা হারানোর কথা স্পষ্টভাবে জানিয়েছিল এবং সেই অবস্থান এখনও বহাল রয়েছে।

ফিফার শীর্ষ কর্মকর্তাদের ইনফান্তিনোর প্রতি সমর্থনের ঘোষণাকেও গুরুত্ব দিতে নারাজ উয়েফা। তাদের বক্তব্য, ফিফা সভাপতির অধীনে কর্মরত কর্মকর্তারা তার প্রতি সমর্থন জানানোয় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই মন্তব্যে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চলমান দ্বন্দ্ব আরও প্রকাশ্য হয়ে উঠেছে।

ফিফার বৈঠকের পর ইনফান্তিনো ঘিরে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা ঐক্যবদ্ধ অবস্থানের ছবি তুলে ধরলেও আন্তর্জাতিক ফুটবলে তার সমর্থন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ইনফান্তিনোর বিরুদ্ধে ‘রাষ্ট্রপতির ক্ষমতার গভীর অপব্যবহারের’ অভিযোগ তুলেছে। একই সময়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও তার পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করেছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও চলমান সংকটকে ফুটবল প্রশাসনে সংস্কারের প্রয়োজনীয়তার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা