× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইজুলের আঙুল থ্যাঁতলে গেছে

বাসস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম

স্পিনার তাইজুল ইসলাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্পিনার তাইজুল ইসলাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এ জন্য ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করেননি তাইজুল। 

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘গতকাল ব্যাটিং করার সময় আঙুলে চোট পান তাইজুল। আঙুল থ্যাঁতলে গেছে। এরপর সেখানে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করা হবে।’

তাইজুল বোলিং করতে না পারায় অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সাথে কথা বলে পেসার মুশফিক হাসানকে পরখ করেছে বাংলাদেশ। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি মুশফিক। 

মুশফিককে খেলানো নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সঙ্গে কথা বলে তাইজুলের জায়গায় আমরা সুযোগ নিয়েছি, যাতে মুশফিককে দেখতে পারি। তারা রাজি হওয়ায় আজকে মুশফিক বোলিং করতে পেরেছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা