× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজারবাইজানের সাবাহ এফসিতে হামজা, জোর গুঞ্জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৪:৪৫ পিএম

বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে দীর্ঘ ক্যারিয়ারের পর নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্তে দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষ।

আজারবাইজানের ক্রীড়া সংবাদ মাধ্যম অফসাইডপ্লাস জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই হামজাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। আলোচনার পর ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। এখন বাকি রয়েছে কেবল আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত লেস্টার সিটি কিংবা সাবাহ এফসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে হামজার দলবদলের বিষয়টি নিশ্চিত হতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

২৮ বছর বয়সী হামজা চৌধুরী লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসে দীর্ঘদিন ক্লাবটির হয়ে খেলেছেন। গত মৌসুমে তিনি ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে লেস্টার সিটির জার্সিতেই ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন হামজা। ২০২১ সালে ক্লাবটির হয়ে এফএ কাপ জয়ের পাশাপাশি এফএ কমিউনিটি শিল্ডও জিতেছেন তিনি। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমে লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

সাবাহ এফসিতে যোগ দিলে হামজার সামনে ইউরোপীয় ক্লাব ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড পেরিয়ে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ফলে দলবদল সম্পন্ন হলে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার বাছাইপর্বে মাঠে নামার সুযোগ পেতে পারেন বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা