× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কের ক্লাবেই সালাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৪:০৫ পিএম

মিসরের অধিনায়ক ও বিশ্ব ফুটবলের অন্যতম তারকা মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে যাচ্ছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব ট্রাবজোনস্পর। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও তুরস্কে পৌঁছানোর পরই স্পষ্ট হয়ে গেছে তার নতুন ঠিকানা। ইস্তাম্বুলে পা রাখতেই শত শত সমর্থকের ভালোবাসা আর উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

মিসরের অধিনায়ক ও বিশ্ব ফুটবলের অন্যতম তারকা মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে যাচ্ছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব ট্রাবজোনস্পর। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও তুরস্কে পৌঁছানোর পরই স্পষ্ট হয়ে গেছে তার নতুন ঠিকানা। ইস্তাম্বুলে পা রাখতেই শত শত সমর্থকের ভালোবাসা আর উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। মিসরের অধিনায়ক ও বিশ্ব ফুটবলের অন্যতম তারকা মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে যাচ্ছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব ট্রাবজোনস্পর। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও তুরস্কে পৌঁছানোর পরই স্পষ্ট হয়ে গেছে তার নতুন ঠিকানা। ইস্তাম্বুলে পা রাখতেই শত শত সমর্থকের ভালোবাসা আর উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।

বুধবার ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সালাহকে একনজর দেখতে ভিড় জমান অসংখ্য ট্রাবজোনস্পর সমর্থক। ক্লাবের ঐতিহ্যবাহী ক্লারেট-আকাশি রঙের পোশাক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন ৩৪ বছর বয়সী এই তারকা। হাসিমুখে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন, হাত নেড়ে অভিবাদনের জবাব দেন এবং ভক্তদের সঙ্গে ছবি তোলেন। মুহূর্তেই পুরো বিমানবন্দর উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

গত মৌসুম শেষে নয় বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টেনে লিভারপুলকে বিদায় জানান সালাহ। ইংলিশ ক্লাবটির জার্সিতে ২৫৭টি গোল করে নিজেকে ইতিহাসের অন্যতম সফল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ট্রাবজোনস্পরে তার বেতনের অঙ্ক এখনও প্রকাশ না হলেও ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়ায় ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। ফলে ক্লাবটি সেই অর্থের বড় অংশ সালাহর পারিশ্রমিকে ব্যয় করতে পারবে ।

চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মালিক সালাহ আগামী মৌসুমেও ইউরোপীয় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন। তুর্কি সুপার লিগে গত মৌসুমে তৃতীয় হওয়ায় ট্রাবজোনস্পর ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। সেখানে ব্যর্থ হলে তাদের গন্তব্য হবে উয়েফা কনফারেন্স লিগ।

‘ব্ল্যাক সি স্টর্ম’ নামে পরিচিত ট্রাবজোনস্পর তুরস্কের অন্যতম সফল ও ঐতিহ্যবাহী ক্লাব। এখন পর্যন্ত সাতবার সুপার লিগের শিরোপা জিতেছে তারা। ১৯৭৬ থেকে ১৯৮৪ সালের মধ্যে ছয়টি শিরোপা জয়ের পর ২০২২ সালে ৩৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও লিগ চ্যাম্পিয়ন হয় ক্লাবটি।

সালাহর আগমনকে ট্রাবজোনস্পরের ইতিহাসের সবচেয়ে বড় সাইনিং হিসেবে দেখা হচ্ছে। এর আগে সাবেক লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ ও সাবেক আর্সেনাল উইঙ্গার নিকোলাস পেপেও এই ক্লাবের জার্সি গায়ে খেলেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা