× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডের কোচ হতে চান স্টোকস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১২:১৭ পিএম

বেন স্টোকস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বেন স্টোকস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

খেলোয়াড়ি জীবন শেষ হলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান তিনি। ভবিষ্যতে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হওয়ার আগ্রহের কথাও প্রকাশ করেছেন স্টোকস। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টোকস জানান, কোচিং ক্যারিয়ারের প্রস্তুতি হিসেবে তিনি ইতোমধ্যেই লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করার কাজ করছেন। খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় কোচিং যোগ্যতা অর্জন করতে চান তিনি। স্টোকস বলেন, ‘আমি সব সময় নেতৃত্বের ভূমিকায় থাকতে পছন্দ করি। ভবিষ্যতে যদি ইংল্যান্ড দলের কোচ হওয়ার সুযোগ পাই, সেটি হবে দারুণ একটি অভিজ্ঞতা।’ ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটকে পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন স্টোকস। সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে দায়িত্ব না দেওয়ায় কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এতে ব্রুকের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান স্পষ্ট নয় বলেই মনে হচ্ছে। তবে বন্ধু জো রুটকে আবারও অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় শুভকামনা জানিয়েছেন স্টোকস।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা