× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ বছরের জন্য চেলসিতে বার্কো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:৫০ পিএম

ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টাইন লেফটব্যাক ভ্যালেন্টিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চেলসি। ছবি:ইএসপিএন

ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টাইন লেফটব্যাক ভ্যালেন্টিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চেলসি। ছবি:ইএসপিএন

নতুন মৌসুমের আগে দল গোছানোর কাজ অব্যাহত রেখেছে চেলসি। সেই ধারাবাহিকতায় ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টাইন লেফটব্যাক ভ্যালেন্টিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি। ২২ বছর বয়সী এই ফুটবলার নতুন কোচ জাবি আলোনসোর অধীনে চেলসির সপ্তম নতুন সংযোজন।

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা বার্কো মাত্র ১৬ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক করেন। বোকার হয়ে একাধিক শিরোপা জয়ের পর ২০২৪ সালে ইংলিশ ক্লাব ব্রাইটনে যোগ দেন। ব্রাইটন থেকে ধারে স্ট্রাসবার্গে গিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই আর্জেন্টাইন। দলকে উয়েফা কনফারেন্স লিগে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ফরাসি ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে নেয়। সব মিলিয়ে স্ট্রাসবার্গের হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন তিনি।

বার্কোর সবচেয়ে বড় শক্তি তার বহুমুখিতা। বাঁ প্রান্তের রক্ষণভাগের পাশাপাশি মাঝমাঠেও সমান দক্ষতায় খেলতে পারেন তিনি। ফলে জাবি আলোনসোর কৌশলগত পরিকল্পনায় এই বহুমুখী ফুটবলারের উপস্থিতি চেলসিকে বাড়তি সুবিধা দেবে বলেই ধারণা করা হচ্ছে।

ইংলিশ ফুটবলে অবশ্য বার্কোর অভিজ্ঞতা একেবারে নতুন নয়। ব্রাইটনের জার্সিতে অল্প সময়ের জন্য প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। এরপর স্ট্রাসবার্গে নিজের পারফরম্যান্স দিয়ে নজরকাড়ার পর এবার স্থায়ীভাবে ফিরলেন ইংল্যান্ডে।

চেলসি জানিয়েছে, অস্ট্রেলিয়া ও হংকং সফরে শিগগিরই নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন বার্কো। দলবদলের এই মৌসুমে এর আগে ড্যানি ওয়েলবেক, ম্যাক্সেন্স ল্যাক্রোয়া, মরগান রজার্স, মার্কো প্যালেস্ট্রা, এমানুয়েল এমেগা ও জিওভানি কোয়েন্ডাকেও দলে নিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা