× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ বছর নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৯:১২ পিএম

অখিলেশ রেড্ডি। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

অখিলেশ রেড্ডি। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা, অন্য ক্রিকেটারকে দুর্নীতিতে প্ররোচিত করা ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে বড় ধরনের শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার অখিলেশ রেড্ডি। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি ২৬ বছর বয়সী এই অফ স্পিনারকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। শাস্তির মেয়াদ দীর্ঘ হওয়ায় তার ক্রিকেট ক্যারিয়ার শেষই বলা যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার আইসিসি জানায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্টে দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের তিনটি অভিযোগে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট রেড্ডিকে দোষী সাব্যস্ত করেছে। টুর্নামেন্টটির দুর্নীতিবিরোধী কার্যক্রমের দায়িত্বে ছিল আইসিসি।

রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। ওই দিনই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আইসিসির তথ্য অনুযায়ী, রেড্ডি ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। পাশাপাশি, একই ধরনের অপরাধে অন্য একজন অংশগ্রহণকারীকে প্ররোচিত করার অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।

এ ছাড়া তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল।

তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় রেড্ডিকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট- সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা