× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার বিয়ের পিঁড়িতে রোনালদো ও জর্জিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২০:০২ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি: ফুটবলারের ফেসুবক থেকে

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি: ফুটবলারের ফেসুবক থেকে

দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্ক এবার আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ আগামী শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুযায়ী বিকালে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল স্যাভয় প্যালেস হোটেলে।

এর আগে গুঞ্জন উঠেছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে বিয়ে হতে পারে এই তারকা জুটির। তবে পরে জানা যায়, ওই সময় এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মাদেইরায় বিয়ের আয়োজনের খবর সামনে আসে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানকে ঘিরে স্যাভয় প্যালেস হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার শুক্রবার ও শনিবারের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ধারণা করা হচ্ছে, অতিথিদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদেইরা রোনালদোর কাছে শুধু একটি ভেন্যু নয়, বরং আবেগেরও নাম। এখানেই তার জন্ম, শৈশব ও বেড়ে ওঠা। ফুনচাল শহরে তার সম্মানে রয়েছে একটি ব্রোঞ্জের ভাস্কর্য এবং তার নামে পরিচালিত একটি হোটেলও। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি জন্মভূমিতেই উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

বিশ্বের অন্যতম ধনী ও সফল ক্রীড়াবিদ হলেও রোনালদোর শৈশব ছিল সংগ্রামময়। ছোটবেলায় ভাইবোনদের সঙ্গে একটি ছোট ঘরে বেড়ে ওঠা রোনালদো মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে চলে যান স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে। সেই দীর্ঘ পথচলার পর এবার জীবনের নতুন অধ্যায়ের সূচনাও হচ্ছে শৈশবের সেই প্রিয় ভূমিতেই।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। অন্যদিকে জর্জিনার সঙ্গে তার পরিচয় হয় ২০১৬ সালে, যখন তিনি একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করতেন। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প।

গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি বিলাসবহুল ইয়টে তাদের দুজনকে হীরার আংটি পরা অবস্থায় দেখা গেলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

বিশ্বকাপ শেষে বিয়ে করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন রোনালদো। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিতে চলেছে। দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এই তারকা জুটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা