× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট খেলতে রবিবার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন লিটন দাস

বাসস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৬:৪০ পিএম

বাংলাদেশের উইকেটরক্ষক ও ব্যাটার লিটন দাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশের উইকেটরক্ষক ও ব্যাটার লিটন দাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ও ব্যাটার লিটন দাস।

বাঁম পায়ের পেশীর ইনজুরির কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ছিলেন না লিটন। ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।

ডারউইনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে রবিবার অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ৩১ বছর বয়সী লিটন। 

গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি তিনি। অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়ে সফরও মিস করেন লিটন। জিম্বাবুয়ে সফরে এক ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশ। 

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল। দুই ম্যাচের সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। 

দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা