× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রস্তুতিতে খুশি হ্যাজলউড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৪:৫৯ পিএম

এমন ভালো প্রস্তুতি সাম্প্রতিক সময়ে আর হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। ছবি: সংগৃহীত

এমন ভালো প্রস্তুতি সাম্প্রতিক সময়ে আর হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। ছবি: সংগৃহীত

আধুনিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে টেস্ট সিরিজের আগে দীর্ঘ ও পরিকল্পিত প্রস্তুতির সুযোগ খুব একটা মেলে না। টি-টোয়েন্টি, ওয়ানডে আর একের পর এক ভ্রমণের চাপে টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার সুযোগও সীমিত থাকে। তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সেই ব্যতিক্রমী সুযোগই পেয়েছে অস্ট্রেলিয়া।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে কয়েক সপ্তাহ ধরে শুধু টেস্ট ক্রিকেটকে কেন্দ্র করেই অনুশীলন করেছে স্বাগতিকরা। এমন প্রস্তুতি সাম্প্রতিক সময়ে আর হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। হ্যাজলউড বলেন, ‘সম্ভবত এই প্রথম কোনো টেস্টের আগে আমাদের কোনো ম্যাচ খেলতে হয়নি। পুরো প্রস্তুতিটাই টেস্ট ম্যাচকে সামনে রেখে সাজানো গেছে।’ তার ভাষ্য, সাধারণত টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলতে হয়। এর সঙ্গে থাকে ভ্রমণের ব্যস্ততা। ফলে বোলিংয়ের নির্ধারিত ওয়ার্কলোড বজায় রাখা এবং পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করা কঠিন হয়ে পড়ে। এবার সেই বাধা না থাকায় ম্যাচ পরিস্থিতির মতো করেই প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে। অস্ট্রেলিয়ার এই পেসার জানান, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে দীর্ঘ বোলিং ও ফিটনেস সেশন রাখা হয়েছে। মূলত মঙ্গলবার ও বৃহস্পতিবার বড় অনুশীলন হয়েছে। মাঝে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সেশনও করা হয়েছে। অনুশীলনে এক দিনে একাধিক স্পেল করার পাশাপাশি টানা দুই দিন বোলিং করে টেস্টের শারীরিক চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তারা। নিজের প্রস্তুতি নিয়েও আশাবাদী হ্যাজলউড। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে নির্ধারিত বোলিং ওয়ার্কলোড সম্পন্ন করেছেন। সামনে আরেক দফা অনুশীলনের পরই পুরো মনোযোগ থাকবে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে। পরিকল্পিত এই প্রস্তুতি মাঠের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস হ্যাজলউডের। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝে এমন সুযোগ যে বিরল, সেটিও মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই পেসার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা