× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামিনে ইয়ামালের নতুন রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৪:৪০ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৪:৪২ পিএম

বিশ্বকাপ জয়ের গৌরবের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস গড়লেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ছবি: বিবিসি

বিশ্বকাপ জয়ের গৌরবের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস গড়লেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ছবি: বিবিসি

বিশ্বকাপ জয়ের গৌরবের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস গড়লেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

বার্সেলোনার এই ফুটবলারের বিরল ‘ওয়ান অব ওয়ান’ কাবুম রুকি কার্ড নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। একই নিলামে ব্রাজিলের কিংবদন্তি পেলের রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে।

অন্যদিকে লিওনেল মেসির ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ একটি কার্ডের দাম উঠেছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলার। নিলাম মূল্যের দিক থেকে দুই কিংবদন্তিকেই ছাড়িয়ে গেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

এ ছাড়া ইয়ামালের আরও দুটি স্মারক বিক্রি হয়েছে বড় অঙ্কে। সব মিলিয়ে ইয়ামালের তিনটি স্মারক থেকেই নিলাম কর্তৃপক্ষ আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা