× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া সিরিজ: লড়াইয়ের প্রত্যাশা শান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:৫৮ পিএম

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। সেই সিরিজ নিয়ে কথা বলছে  টেষ্ট অঢিনায়

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। সেই সিরিজ নিয়ে কথা বলছে টেষ্ট অঢিনায়

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় টেস্টটি হবে ২২ আগস্ট ম্যাকাইতে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জিতবে, ড্র করবে নাকি শুধু সম্মান নিয়ে ফিরবেÑ এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, দলের মূল লক্ষ্য হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।


গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন শান্ত। জানতে চান, অস্ট্রেলিয়া সফরে সংবাদমাধ্যমের প্রত্যাশা কী। একজন সাংবাদিক ‘ভালো খেলা’র কথা বললে শান্ত হেসে বলেন, ‘আমি এমন কথা বললে পছন্দ হতো?’ 


পরে যখন জানানো হয়, প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন দল ‘সম্মান নিয়ে ফিরতে’ চায়, তখন নিজের ভাবনাটা স্পষ্ট করেন বাংলাদেশ অধিনায়ক।‘আমাদের মূল লক্ষ্য থাকবে কীভাবে আমরা ওখানে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করতে পারি। যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, তাহলে ভবিষ্যতেও তারা আমাদের খেলার জন্য আমন্ত্রণ জানাবে,’ বলেন শান্ত। তবে সম্মানজনক পারফরম্যান্সের কথা বললেও জয়ের লক্ষ্য থেকে সরে আসছেন না তিনি। শান্তর ভাষায়, ‘প্রতিটি ম্যাচই আমরা জেতার জন্য খেলি। কিন্তু কতটা ভালো ক্রিকেট খেলতে পারি এবং ওদের কতটা কঠিন সময় দিতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। যদি আমরা দুটি ভালো টেস্ট খেলতে পারি, তাহলে ভবিষ্যতে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে।’ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক। জুলাইজুড়ে বৃষ্টির কারণে অনুশীলনে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন তিনি। যদিও গ্রানাইট উইকেট ও বোলিং মেশিন ব্যবহার করে বিকল্প উপায়ে প্রস্তুতি চালিয়ে গেছে দল। ‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তারপরও যতটা সম্ভব অনুশীলনের চেষ্টা করেছি। প্রস্তুতির দিক থেকে কিছুটা ঘাটতি তো আছেই,’ বলেন শান্ত। চোটের কারণে নাহিদ রানাসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারালেও বর্তমান দল নিয়েই আত্মবিশ্বাসী অধিনায়ক। তার মতে, কোনো নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে আক্ষেপ করার চেয়ে যারা দলে আছেন, তাদের ওপর আস্থা রাখাই বেশি গুরুত্বপূর্ণ। ‘চোট কারও নিয়ন্ত্রণে নেই। যে দলটা যাচ্ছে, তাদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। অধিনায়ক হিসেবে সব সময় সেরা দল পাব, এমন আশা করাও ঠিক নয়। যারা সুযোগ পেয়েছে, তারা নিজেদের সেরাটা দিতে পারলে ভালো ফল সম্ভব,’ বলেন তিনি। অস্ট্রেলিয়ার বাউন্স ও গতি সহায়ক উইকেটে বাংলাদেশের পেস আক্রমণের ওপরও ভরসা রাখছেন শান্ত। তার বিশ্বাস, পেসাররা ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখেন। পাশাপাশি অভিজ্ঞ স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সৌম্য সরকারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শান্ত বলেন, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে তার অভিজ্ঞতা ও পেস বোলিং সামলানোর সক্ষমতা দলের জন্য বাড়তি সুবিধা হতে পারে। একই সঙ্গে তিনি মনে করেন, স্পিনাররাও যেকোনো কন্ডিশনে ম্যাচে প্রভাব ফেলতে সক্ষম।

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারার সুযোগকে নিজের জন্যও বিশেষ বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘খুবই ভাগ্যবান যে অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলতে পারছি। গত ২৩ বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল। যদি আগে আরও ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারতাম, হয়তো এই সুযোগ আরও বেশি পেতাম।’ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির কারণে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে বলেও মনে করেন শান্ত। তার মতে, একসময় যেটা কল্পনাও করা হতো না, এখন বাংলাদেশের মানুষ যেকোনো দলের বিপক্ষে জয়ের আশা করে। ‘এটা আমাদের টেস্ট ক্রিকেটের বড় অর্জন। এখন মানুষ বিশ্বাস করে বাংলাদেশ যেকোনো দলের বিপক্ষে জিততে পারে। এই প্রত্যাশাই আমাদের আরও ভালো খেলতে অনুপ্রাণিত করে,’ বলেন তিনি। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় আড়াই দশকের অপেক্ষার পর শুরু হতে যাওয়া এই সফরে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের সামনে। তবে ফলের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে নিজেদের সক্ষমতা প্রমাণ করাকেই আপাতত সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা