স্পেন শিরোপা জেতার পর কুকুরেয়া জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে সম্মান জানিয়ে তার ট্যাটু আঁকালেন নিজের হাতে। ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও স্পেনজুড়ে। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে লা রোহা। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই নিজের দেওয়া একটি বিশেষ প্রতিশ্রুতি পূরণ করে আলোচনায় উঠে এসেছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।
বিশ্বকাপ শুরুর আগেই কুকুরেয়া ঘোষণা দিয়েছিলেন, স্পেন শিরোপা জিততে পারলে জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে সম্মান জানিয়ে একটি ট্যাটু আঁকাবেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর আর দেরি করেননি তিনি। কথা রেখেই নিজের শরীরে স্থায়ীভাবে ধারণ করেছেন সেই স্মৃতি।
২৮ বছর বয়সী এই ডিফেন্ডার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটু আঁকার পুরো প্রক্রিয়া এবং তার চূড়ান্ত রূপের ছবি প্রকাশ করেন। ডান হাতের বাহুতে আঁকা ট্যাটুতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি হাতে উচ্ছ্বাসে মেতে আছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ট্যাটুর পটভূমিতে স্থান পেয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগোও। ছবির ক্যাপশনে কুকুরেয়া লিখেছেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করলাম।’