× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৩:১৪ পিএম

সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর উল্লসিত বাংলাদেশ দল। ছবি: বাংলাদেশ ভলিবল ফেডারেশন

সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর উল্লসিত বাংলাদেশ দল। ছবি: বাংলাদেশ ভলিবল ফেডারেশন

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে হারিয়ে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্বস্তি আর উচ্ছ্বাসে কোর্ট ছাড়ে বাংলাদেশ। তবে তাদের অপেক্ষা ছিল আরেক সেমিফাইনালের ফলাফলের দিকে, ফাইনালে কার মুখোমুখি হতে হবে। অন্য সেমিফাইনালে কোনো অঘটন ঘটেনি। স্বাগতিক পাকিস্তান প্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কাকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফলে শিরোপার মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। রাউন্ড রবিন পর্বে পাকিস্তানের কাছে হারের তেতো স্মৃতি থাকলেও এবার ফাইনাল বাংলাদেশের সামনে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ হয়ে এসেছে।

সেমিফাইনালে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় সেটে ২৫-২০ এবং তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে উজবেকিস্তানকে পরাস্ত করে কোনো সেট না হেরেই ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। 

রাউন্ড রবিন পর্বে একমাত্র পাকিস্তানের কাছেই হার মানতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ সেটে পরাজিত হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাই এবারের ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, বরং আগের হারের জবাব দেওয়ারও বড় মঞ্চ। অন্যদিকে পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান। ছয় দলের এই প্রতিযোগিতায় রাউন্ড রবিন ও নকআউট মিলিয়ে এখন পর্যন্ত খেলা ছয়টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা। অপরাজিত অবস্থায় ফাইনালে ওঠায় তাদের আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে।

আসরের শুরুটাও ছিল বাংলাদেশের জন্য স্মরণীয়। উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করে দলটি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ সেটে হারলেও পরে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এরপর উজবেকিস্তানকে অনায়াসে হারিয়ে এখন শিরোপার এক ধাপ দূরে বাংলাদেশ।

জাতীয় দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এক বিজ্ঞপ্তিতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ফাইনালেও জাতীয় দল একই আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতা ধরে রেখে দেশের জন্য আরও একটি গৌরবময় সাফল্য বয়ে আনবে।’

এবারের কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ছয়টি দেশÑ বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা