× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের তারিখ নির্ধারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৩:০৯ পিএম

গ্রাফিক্স: প্রিন্টারেস্ট

গ্রাফিক্স: প্রিন্টারেস্ট

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করেছে।

উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ২৭ আগস্ট ড্র অনুষ্ঠিত হবে। এই ড্রয়ের মাধ্যমেই ৩৬টি দলের লিগ পর্বের প্রতিপক্ষ নির্ধারিত হবে। তবে এখনও কয়েকটি দলের জায়গা নিশ্চিত না হওয়ায় বাছাইপর্বের প্লে-অফ চলছে।

চ্যাম্পিয়নস লিগে একক লিগ ফরম্যাট চালু হয় ২০২৪-২৫ মৌসুম থেকে। নতুন নিয়ম অনুযায়ী ৩৬টি দল প্রথম পর্বে আটটি করে ম্যাচ খেলবে চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে। লিগ পর্ব শেষে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোতে আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার জন্য। নতুন এই ফরম্যাটে অনুষ্ঠিত সর্বশেষ দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপাই জিতেছে পিএসজি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা