× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান গেমসের ফাইনাল খেলাই লক্ষ্য জ্যোতিদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১২:৫৫ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১২:৫৬ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর আগামী বছর ইংল্যান্ড সফর। ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে এখন জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসেই পুরো মনোযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

আসন্ন এই আসরে অন্তত ফাইনালে ওঠাই দলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গতকাল সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে জ্যোতি বলেন, ‘বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে তাদের নিজেদের কন্ডিশনে খেলার সুযোগ বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘এটি আমাদের দলের জন্য খুব বড় একটি সুযোগ। আমরা সবসময়ই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে চেয়েছি। সেখানে খেললে একজন ক্রিকেটারের দক্ষতার অনেক বেশি উন্নতি হয়।’

সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া অভিজ্ঞতাকেও ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি ইংল্যান্ডে খেলেছি এবং ভালোও করেছি। সেটার ইতিবাচক প্রভাব অবশ্যই রয়েছে।’ সেই বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে গ্রুপ পর্ব শেষ করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবার এশিয়ান গেমসে কাজে লাগাতে চায় দল। আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। তবে প্রস্তুতিতে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি। দেশের প্রায় সব অনুশীলন ভেন্যুই বৃষ্টির কারণে প্রভাবিত হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না জ্যোতি। তিনি বলেন, ‘আমরা এমনভাবে প্রস্তুতি নিতে চাই, যাতে গত বছরের তুলনায় এবার এশিয়ান গেমসে আরও ভালো খেলতে পারি। বর্তমানে বাংলাদেশের প্রায় সব ভেন্যুই বৃষ্টির কারণে প্রভাবিত। তারপরও সেখানে যাওয়ার আগে আমরা সর্বোচ্চ ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব।’

বৃষ্টির কারণে অনুশীলনে সমস্যা হলেও দলের লক্ষ্য বদলায়নি বলেও জানান বাংলাদেশ অধিনায়ক। তার কথায়, ‘অবশ্যই ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ এশিয়ান গেমস শেষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। এরপর আগামী বছরের মাঝামাঝি রয়েছে ইংল্যান্ড সফর। জ্যোতির বিশ্বাস, এই তিনটি বড় আন্তর্জাতিক মঞ্চ বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে। তবে সেই দীর্ঘ পথচলার প্রথম লক্ষ্য এখন জাপানের মাটিতে এশিয়ান গেমসের ফাইনালে জায়গা করে নেওয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা