জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে আবারও আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত। ছবি: ফ্রি প্রেস জার্নাল
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে আবারও আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত।
হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশের পর ইংল্যান্ডকে হটিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলটি।
এর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে জয় পাওয়ার সুবাদে ভারতকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ইংল্যান্ড। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক সাফল্যে সেই অবস্থান পুনরুদ্ধার করল মেন ইন ব্লু।
ভারত ও ইংল্যান্ডের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। ৫৩টি ম্যাচ থেকে টাইগারদের রেটিং ২২৪। তাদের ঠিক পরেই রয়েছে শ্রীলঙ্কা (২২১) ও আফগানিস্তান (২২০)।