বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হোসেন শান্তর নের্তৃত্বে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন জাকের আলী অনিক। তার সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন অমিত হাসান।
মিরাজের সঙ্গে স্পিন দায়িত্ব সামলাবেন তাইজুল ইসলাম। দলে রয়েছেন পাঁচ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ এবং মুশফিক হাসান।
বাংলাদেশ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী এবং মুশফিক হাসান।
অস্ট্রেলিয়া পৌঁছানোর পর ৬ থেকে ৮ আগস্ট স্বাগতিকদের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
আগামী ১৩ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
মারারা ক্রিকেট গ্রাউন্ড দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২২ আগস্ট।