কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে কাজাখস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। ছবি: সংগৃহীত
কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে কাজাখস্তানের বিপক্ষে লড়াকু জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।
শুক্রবার রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে কাজাখস্তানকে হারায়। টুর্নামেন্টে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে যায়।
বাংলাদেশসহ মোট ৬টি দেশ এই আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই খেলা ২২-২৯ জুলাই পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে।