ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: আল জাজিরা
সদ্যসমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপ যেমন অনেক তরুণ তারকাকে উপহার দিয়েছে, তেমনই বেশ কয়েকজন বিশ্বখ্যাত তারকাকে উপহার দিয়েছে চরম হতাশা।
নামের সঙ্গে পারফরম্যান্সের মিল না থাকায় স্পোর্টস মিডিয়া ‘ব্লিচার রিপোর্ট’ তৈরি করেছে এই বিশ্বকাপের সবচেয়ে হতাশাজনক একাদশ। আর এই দলের নেতৃত্ব ও আক্রমণভাগের মূলে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
একাদশের প্রধান কোচ হিসেবে রাখা হয়েছে পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজকে, যার অধীনে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পর্তুগালকে।
এক নজরে বিশ্বকাপের ফ্লপ একাদশ
ম্যানুয়েল ন্যুয়ার (জার্মানি), রিস জেমস (ইংল্যান্ড), গ্যাব্রিয়েল মাগালেস (ব্রাজিল), জোনাথন তাহ (জার্মানি), লুকাস দিগনে (ফ্রান্স), ফেদে ভালভের্দে (উরুগুয়ে), ভিতিনহা (পর্তুগাল), লেরয় সানে (জার্মানি), ইয়ান দিওমান্দে (আইভরি কোস্ট), ননি মাদুয়েকে (ইংল্যান্ড) ও ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।