× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় থ্রোবলে আনসার-জেল চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:৪৩ পিএম

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের নারী বিভাগের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। ছবি : সংগৃহীত

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের নারী বিভাগের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। ছবি : সংগৃহীত

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও নারী বিভাগে আনসার শিরোপা জিতে নিয়েছে। বৃহস্পতিবার পল্টনের জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে পুলিশকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেল। তৃতীয় হয় সাউথ পয়েন্ট।

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন বাংলাদেশ জেল। ছবি : সংগৃহীত

অন্যদিকে মেয়েদের বিভাগের ফাইনালে আনসার ২-০ সেটে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এই বিভাগের তৃতীয় হয় ফিরোজ স্মৃতি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী (ইডি) দৌলতুজ্জামান খাঁন। এ সময় পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান, আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা. শরীফ আশরাফউজ্জামান এবং সহসভাপতি দীন ইসলাম উপস্থিত ছিলেন।
আরকে/প্রবা

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা