নির্বাচনে ফলাফল ঘোষণার পর ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নতুন কমিটি। ছবি : সংগৃহীত
ন্যাশনাল প্যারালিম্পিক
কমিটি অব বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডিএমপির যুগ্ম কমিশনার
নাসিরুল ইসলাম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ড. মারুফ আহমেদ মৃদুল।
সহসভাপতি সাবেক
তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, উপ-মহাসচিব (যুগ্ম সম্পাদক) হেদায়েতুল আজিজ এবং কোষাধ্যক্ষ
আসিফুল হাসান মাসুদ। এছাড়া কমিটির আট সদস্যরা হলেন- ড. সোহরাব হোসেন, আনোয়ার কবির চৌধুরী,
সাইফ উদ্দিন, মীর এনায়েত হোসেন, হাসানুজ্জামান ঝরু, মোস্তাক সরকার, মেজর কানিজ ফাতেমা,
ফরিদা আক্তার আসমা ও মো. শহীদুল্লাহ (প্যারা অ্যাথলেট কমিশন প্রতিনিধি)।
বৃহস্পতিবার জাতীয়
স্টেডিয়ামের সভাকক্ষে সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ ভোটারের
মধ্যে ১৯ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরকে/প্রবা