× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান গেমস নারী ফুটবল

দুই কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:২৩ পিএম

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল (ফাইল ফটো)

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল (ফাইল ফটো)

আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। আসন্ন এই আসরে নারী ফুটবলে শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। ড্রয়ে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে লাল-সবুজের দল।

১২ দলের এই ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। এই ইভেন্টে তিনটি করে সোনার পদক আছে তিন দলের, জাপান, উত্তর কোরিয়া ও চীনের।

এশিয়ান গেমসে বাংলাদেশের নারীদের একমাত্র অভিজ্ঞতাটি খুব একটা সুখের ছিল না। ২০২২ সালের হাংঝু গেমসে এক ড্র ও দুই হারের সমীকরণ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল সাবিনাদের।

সেবার জাপানের কাছে ৮-০ গোলের বড় হার দিয়ে শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছিল ৬-১ ব্যবধানে। আর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়।

এশিয়ান গেমসের  লোগো। ছবি : সংগৃহীত

ড্রয়ের পর অনুভুতি জানতে চাওয়া হলে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আসলেই কঠিন গ্রুপ, সহজ হবে না আমাদের জন্য। মাঠে নামলে বুঝতে পারব কেমন হবে। তারপরও আমরা আশাবাদী।’

আরকে/প্রবা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা