প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:১২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২২:১৬ পিএম
সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের উল্লাস। ছবি : আ.ই. আলীম
চতুর্থ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচ জিতে স্বান্ত্বনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমাল তারা। আর এতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ হারলেও দিনশেষে
ট্রফি হাতে হাসিমুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ম্যাচসেরা নির্বাচিত হন নেপাল অধিনায়ক
মেনুকা কুমারী রাজবংশী। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন বাংলাদেশের
বৃষ্টি বিশ্বাস।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন
কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআইজি উসমান গনি,
ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, ফেডারেশনের
যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং বিদায়ী সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
আরকে/প্রবা