× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কালোনির দিকেই তাকিয়ে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২০:১৪ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ২০:১৯ পিএম

ছবি: ওয়াল্ড স্পোর্টস তাক

ছবি: ওয়াল্ড স্পোর্টস তাক

মেটলাইফ স্টেডিয়ামের সেই রাতের বেদনা এখনও আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের হৃদয়ে তাজা। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই সামনে এসেছে আরও বড় প্রশ্নÑ এখন কোন পথে এগোবে বর্তমান প্রজন্মের আর্জেন্টিনা। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবারও সামনে চলে এসেছে একটি নামÑ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মনে করছে, জাতীয় দলের পুনর্গঠনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি স্কালোনিই। গত দুই বিশ্বকাপে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া এই কোচের হাতেই ভবিষ্যতের নীলনকশা তুলে দেওয়া উচিত বলে মনে করছে তারা।

২০২৬ বিশ্বকাপে স্কালোনি মূলত বিশ্বজয়ী অভিজ্ঞ ফুটবলারদের ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু একই সময়ে বার্কো, নিকো পাজদের মতো একঝাঁক প্রতিভাবান তরুণও নিজেদের প্রস্তুত করছিলেন জাতীয় দলের ভবিষ্যৎ হয়ে ওঠার জন্য। এখন সময় এসেছে সেই নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার। আর অভিজ্ঞতা ও দূরদর্শিতার বিচারে সেই রূপান্তরের নেতৃত্ব দেওয়ার জন্য স্কালোনির চেয়ে যোগ্য ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন।

তবে এই পথ মোটেও সহজ নয়। যেসব খেলোয়াড়কে নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ, পরপর দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো গৌরবময় সাফল্য অর্জন করেছে, তাদের বিদায়ের বার্তা দেওয়াই হতে পারে স্কালোনির কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু একটি সফল যুগের ধারাবাহিকতা ধরে রাখতে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে তুলতে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি।

স্কালোনির সবচেয়ে বড় অর্জন শুধু শিরোপা জেতানো নয়; তিনি আর্জেন্টিনা দলে একটি স্বতন্ত্র ফুটবল-দর্শনও প্রতিষ্ঠা করেছেন। আক্রমণভাগের সৃজনশীলতা, বলের দখল ধরে রেখে খেলা নিয়ন্ত্রণ এবং সুসংগঠিত রক্ষণÑ এই তিনের সমন্বয়ে তিনি জাতীয় দলকে নতুন পরিচয় দিয়েছেন। সেই দর্শন ও মানসিকতাই এখন নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় দায়িত্ব।

ফাইনালের হতাশা হয়তো এখনও কাটেনি। কিন্তু আর্জেন্টিনার সামনে এখন নতুন একটি অধ্যায় শুরু করার সময়। সেই অভিযানে প্রয়োজন এমন একজন নেতা, যিনি জাতীয় দলের জার্সির মর্যাদা, প্রত্যাশার ভার এবং সাফল্যের মূল্য গভীরভাবে উপলব্ধি করেন। তাই নতুন প্রজন্মকে গড়ে তুলে আবারও বিশ্বফুটবলের শীর্ষে ফিরতে চাইলে লিওনেল স্কালোনির নেতৃত্বেই আস্থা রাখাই আর্জেন্টিনার সবচেয়ে যৌক্তিক পথ বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা