× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ শেষ, এবার ক্লাব ফুটবলের মহারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৯:৫১ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৯:৫৪ পিএম

ছবি: এআই জেনারেটেড

ছবি: এআই জেনারেটেড

বিশ্বকাপের এক মাসেরও বেশি সময়জুড়ে চলা উত্তেজনা শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। তবে ফুটবলপ্রেমীদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ নয়। আন্তর্জাতিক ফুটবলের আবহ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ইউরোপের নতুন ক্লাব মৌসুম। প্রাক-মৌসুম প্রস্তুতি, নতুন মুখের অভিষেক, দলবদলের চমক আর শিরোপার নতুন লড়াইÑ সব মিলিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠছে ফুটবলবিশ্ব।

সবচেয়ে আগে নতুন মৌসুমের আনুষ্ঠানিক পর্দা উঠবে উয়েফা সুপার কাপে। আগামী ১২ আগস্ট রাত ১টায় চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে মৌসুমের প্রথম ইউরোপীয় শিরোপার লড়াইয়ে।

লা লিগা শুরু ১৫ আগস্ট

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে মাঠে গড়াবে স্পেনের লা লিগা। ১৫ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে আলাভেস ও হেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম।

টানা দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা হান্সি ফ্লিকের অধীনে শিরোপা ধরে রাখার মিশনে নামবে। তাদের প্রথম প্রতিপক্ষ এলচে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের অভিযান শুরু করবে ২২ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে।

কমিউনিটি শিল্ডের পর প্রিমিয়ার লিগ

ইংল্যান্ডে নতুন মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হবে ১৬ আগস্ট কমিউনিটি শিল্ড দিয়ে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

এরপর ২১ আগস্ট রাত ১টায় শুরু হবে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম। বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল উদ্বোধনী ম্যাচে খেলবে নবাগত কভেন্ট্রি সিটির বিপক্ষে। একদিন পর ২২ আগস্ট মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ হাল সিটি।

ইন্টারের ম্যাচ দিয়ে শুরু সিরি ‘আ’

ইতালিয়ান সিরি ‘আ’ শুরু হবে ২২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। তাদের প্রতিপক্ষ পদোন্নতি পাওয়া মোনৎসা।

এবারের মৌসুমে ভেনেজিয়া, ফ্রোসিনোনে ও মোনৎসা শীর্ষ লিগে জায়গা করে নিয়েছে। অন্যদিকে জুভেন্টাস, এসি মিলান ও নাপোলিও শক্তিশালী দল গড়ে ইন্টারের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর।

আগস্টের শেষে বুন্দেসলিগা

জার্মান বুন্দেসলিগা শুরু হবে ২৮ আগস্ট, উদ্বোধনী ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্টুটগার্ট।

তার আগে ২২ আগস্ট জার্মান সুপার কাপে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে। নতুন মৌসুমে প্রথমবারের মতো বুন্দেসলিগায় খেলবে এসভি এলভার্সবার্গ। তাদের সঙ্গে পদোন্নতি পেয়ে ফিরেছে শালকে ০৪ ও এসসি পাদেরবর্নও।

ফ্রান্সে শুরু ২১ আগস্ট

ফরাসি লিগ আঁ শুরু হবে ২১ আগস্ট মার্সেই ও স্ট্রাসবুর্গের ম্যাচ দিয়ে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ আগস্ট রাতে রেঁনের বিপক্ষে। মার্সেই, মোনাকো ও লঁস এবার শিরোপা দৌড়ে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করছে। এদিকে ত্রোয়া ও লে মান লিগ টু থেকে পদোন্নতি পেয়ে এবার শীর্ষ লিগে অভিষেক ঘটাবে।

বিশ্বকাপের আবেগ পেছনে ফেলে এখন শুরু হতে যাচ্ছে নতুন এক প্রতিদ্বন্দ্বিতার অধ্যায়। ইউরোপের মাঠে আবারও দেখা যাবে শিরোপা লড়াই, ঐতিহ্যবাহী ডার্বি, নতুন তারকার উত্থান এবং ক্লাব ফুটবলের সেই চিরচেনা উত্তেজনা।


এক নজরে সূচি

• ১২ আগস্ট: উয়েফা সুপার কাপÑ পিএসজি বনাম অ্যাস্টন ভিলা

• ১৫ আগস্ট: লা লিগা শুরুÑ আলাভেস বনাম হেতাফে

• ১৬ আগস্ট: কমিউনিটি শিল্ডÑ আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি

• ২১ আগস্ট: প্রিমিয়ার লিগ শুরুÑ আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি

• ২১ আগস্ট: লিগ আঁ শুরুÑ মার্সেই বনাম স্ট্রাসবুর্গ

• ২২ আগস্ট: সিরি ‘আ’ শুরুÑ ইন্টার মিলান বনাম মোনৎসা

• ২৮ আগস্ট: বুন্দেসলিগা শুরুÑ বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা