× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাঙ্কিংয়ে উন্নতি তানজিদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৯:৪০ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৯:৫৪ পিএম

তানজিদ হাসান। ছবি: ক্রিকবাজ

তানজিদ হাসান। ছবি: ক্রিকবাজ

জিম্বাবুয়ের বিপক্ষে দলের সিরিজ জয়ের পথে চমৎকার ব্যাটিংয়ে ভূমিকা রেখে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান।

টানা দুই ফিফটিতে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের এই ওপেনার। অগ্রগতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি গতকাল বুধবার ঘোষণা করেছে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এগিয়েছে রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয় হার দিয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জেতে তারা। যার পেছনে বড় অবদান ছিল তানজিদের।

গত শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৮ রানের ইনিংস খেলেন তানজিদ। ম্যাচটি ৩৪ রানে জেতে বাংলাদেশ। এরপর গত রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে রান তাড়ায় ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ উইকেটে জয়ে ম্যাচের সেরা হন এই বাঁহাতি ব্যাটার। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তারই হাতে। এই পারফরম্যান্সে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন তানজিদ। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখন তিনিই সবার ওপরে। তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং ১৭তম, ২০২৫ সালের অক্টোবরে উঠেছিলেন তিনি। তবে রেটিং পয়েন্টে নিজেকে ছাড়িয়ে গেছেন তানজিদ। তার রেটিং এখন ৬৪৯। আগের সেরা ছিল ৬৩৬। আর দ্বিতীয় ম্যাচে ৫৫ রান করে সাইফের উন্নতি ৯ ধাপ, অবস্থান ২৭তম। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে বাংলাদেশের আর কারও অগ্রগতি হয়নি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা