× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ শেষে বদলে গেল ভিনিসিয়ুসের চেহারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১২:৫৪ পিএম

বিশ্বকাপের আগে ও পরে ভিনিসিয়ুস জুনিয়র। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপের আগে ও পরে ভিনিসিয়ুস জুনিয়র। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে নতুন লুকে হাজির হয়ে ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বান্ধবী ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে একটি ছবি প্রকাশের পরই তার বদলে যাওয়া মুখাবয়ব নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

ব্রাজিলভিত্তিক সংবাদমাধ্যম টিএমসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ শেষে গোইয়ানিয়া শহরের একটি বিশেষায়িত ক্লিনিকে চিবুকের গঠন আরও আকর্ষণীয় করতে একটি কসমেটিক প্রক্রিয়ার শরণাপন্ন হয়েছেন ভিনিসিয়ুস।

প্রতিবেদন অনুযায়ী, ভিনির নতুন চেহারার রহস্য কোনো অস্ত্রোপচার (সার্জারি) ছিল না। আধুনিক নন-সার্জিক্যাল প্রযুক্তির মাধ্যমে তার মুখের গঠন, বিশেষ করে চিবুকের অংশটি আরও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে। 

ভিনিসিয়ুসের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ক্লিনিক কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল বলেও জানিয়েছে টিএমসি। কর্মীদের ছবি তোলা, ভিডিও ধারণ কিংবা তাঁর চিকিৎসা-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যাতে বিষয়টি দীর্ঘ সময় গণমাধ্যমের নজরের বাইরে থাকে।

তবে ভিনিসিয়ুস জুনিয়র বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ভিনিসিয়ুস জুনিয়র। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরে তিনি পাঁচ ম্যাচে চারটি গোল করেন এবং একটি গোলে এসিস্ট করেন।

গ্রুপ পর্বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গোল পেলেও নকআউট পর্বে জাপান ও শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গোল করতে পারেননি। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা