২০১৮ সালের পর এই প্রথম আবারও সাফের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ছবি : সাফ
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ আর ভেন্যু চূড়ান্ত হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ৪-১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত সাফের (সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন) পঞ্চদশ আসর। ২০১৮ সালের পর এই প্রথম আবারও সাফের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ান
ফুটবল ফেডারেশন (সাফ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের এই তারিখ ও ভেন্যু ঘোষণা
করেছে। আয়োজকেরা জানান, টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কিছু বড় আয়োজন রাখা হয়েছে। আগামী
২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। তারপর
১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।
বিজ্ঞপ্তিতে সাফের
সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, '২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের সময় ও ভেন্যু ঘোষণা
করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের কাছে এই
টুর্নামেন্ট অনেক স্মৃতি আর রোমাঞ্চের জন্ম দিয়েছে। সদ্যই ফিফা বিশ্বকাপ শেষ হওয়ায়
গোটা অঞ্চলে ফুটবলের প্রতি দারুণ আবেগ কাজ করছে। এই মুহূর্তে বাংলাদেশে সাফের আসর বসতে
যাওয়াটা সত্যিই রোমাঞ্চকর।'
বর্তমানে বাংলাদেশে
ফুটবল নিয়ে তৈরি হওয়া নতুন জোয়ারের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, 'আশা করছি, খেলোয়াড়
ও সমর্থকদের জন্য দারুণ এক স্মরণীয় আসর উপহার দেবে বাংলাদেশ।'
বাংলাদেশ ছাড়াও
সাফের বাকি সদস্য দেশ- ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা এই মেগা
ইভেন্টে অংশ নিয়ে থাকে।
আরকে/প্রবা