× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ০২:৫০ এএম

এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতার পর বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন

এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতার পর বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালকে পাত্তাই দিল না স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই (৩-১) সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।

​সিরিজে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই মরিয়া হয়ে নামে নেপাল। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে তারা শুরুতে ৮-৪ পয়েন্টে এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি স্বাগতিক মেয়েরা। দারুণ কিছু বোনাস পয়েন্ট আদায় করে দ্রুত ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। এরপর ট্যাকল আর রেইডে মুন্সিয়ানা দেখিয়ে লিড নেয় এবং ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে। 

ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল কাবাডি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের একটি উত্তেজনাকর দৃশ্য। ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন

​বিরতির পর নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের কৌশলগত খেলার সামনে তা টিকেনি। খেলার এক পর্যায়ে নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যার ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২১-১৫ পয়েন্টে। এরপর মেবি চাকমার দুর্দান্ত এক ‘সুপার রেইড’ থেকে আসে আরও ৩ পয়েন্ট।


ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল কাবাডি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক ব্যাজ বিনিময় করছেন। ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন

​ঠিক পরপরই সফরকারী নেপালকে ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ​ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।
ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন
​
খেলা শেষে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। ​এ সময় আরও উপস্থিত ছিলেন  ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সম্পাদক নাসির আহমেদ সাজু এবং ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি বিমল ঘোষ ভুলু।

প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা