× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফেরেননি মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৮:১২ পিএম

বিশ্বকাপ শেষ হওয়ার পর তাই মেসি দেশে ফেরেননি, থেকে গিয়েছেন আমেরিকাতেই। ছবি: বিবিসি স্পোর্টস

বিশ্বকাপ শেষ হওয়ার পর তাই মেসি দেশে ফেরেননি, থেকে গিয়েছেন আমেরিকাতেই। ছবি: বিবিসি স্পোর্টস

স্বপ্ন পূরণ হয়নি। যেমনটা ভেবেছিলেন, শেষটা তেমনটা হয়নি। ফাইনালে স্পেনের কাছে হারতে হয়েছে লিওনেল মেসিদের। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাই মেসি দেশে ফেরেননি। থেকে গিয়েছেন আমেরিকাতেই। সেখানে বসেই মুখ খুলেছেন মেসি। সতীর্থদের বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘খুব কষ্ট হচ্ছে। যে আঘাত লেগেছে তা কমতে সময় লাগবে।’ যন্ত্রণার কথা বললেও দলের সাফল্যের কথাও তুলে ধরেছেন মেসি। তিনি লিখেছেন, “আমি ভাল দিকটাও দেখতে চাই। যে ম্যাচগুলোতে আমরা পিছন থেকে ফিরেছি, জিতেছি, সেগুলো আমাদের মনে চিরকাল থেকে যাবে। যে ভাবে গোটা দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে, একসঙ্গে আমরা জিতেছি, তার অনুভূতিই আলাদা। আমরা বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটা। এই দলটা পর পর দুটো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এই কৃতিত্বও কম নয়।’

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকে শুভেচ্ছা জানিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘যে ভালবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আরও এক বার আমরা একটা দল হিসাবে খেলেছি। দেশকে গর্বিত করেছি। আর্জেন্তিনীয় হিসাবে আমার গর্ব হচ্ছে। বিশ্বকাপ জেতার জন্য স্পেনকে অনেক শুভেচ্ছা।’

মেসি আর্জেন্টিনায় না ফিরলেও লিয়োনেল স্কালোনি-সহ দলের বাকিরা দেশে ফিরেছেন। বিমানবন্দরে লাল কার্পেট বিছিয়ে ও ব্যান্ড বাজিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেও বিমানবন্দরের বাইরে বহু মানুষ জড়ো হয়েছিলেন ফুটবলারদের স্বাগত জানাতে। বিশ্বকাপ জিততে না পারলেও এই দেশকে নিয়ে গর্বিত তাঁরা।

সমর্থকদের একটা বড় অংশের মতে, ফাইনালে স্পেনের কাছে হারলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো তাঁদের কাছে বিশ্বকাপ জেতার সমান। কারণ, সেই লড়াই আর্জেন্টিনার আবেগ ও মর্যাদার লড়াই। সেই লড়াই জিতেছেন মেসিরা। পর পর দু’বার তাঁদের দেশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এক বার জিতেছে। এক বার রানার্স হয়েছে। তাতে তাঁদের কৃতিত্ব কিছু কমে না। তাই তাঁরা দলকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। ফাইনালে হারলেও সম্মানের সঙ্গে দেশে ফিরেছেন স্কালোনিরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা