× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৮:১২ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৮:১৩ পিএম

অস্ট্রেলিয়ার চার তারকা বোলার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং নাথান লায়ন। ছবিধ এএফপি

অস্ট্রেলিয়ার চার তারকা বোলার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং নাথান লায়ন। ছবিধ এএফপি

পূর্ণ শক্তির টেস্ট দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হেইজেলউড ও অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথান লায়ন।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অজিরা।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, মূল বোলিং আক্রমণের তিন স্তম্ভকে একসঙ্গে ফিরে পেয়ে তারা দারুণ উচ্ছ্বসিত।

কামিন্স, হেইজেলউড ও লায়ন দীর্ঘ পুনর্বাসন শেষে এখন পুরোপুরি প্রস্তুত। ফলে মিচেল স্টার্ককে নিয়ে অস্ট্রেলিয়ার ভয়ংকর বোলিং আক্রমণ আবারও পূর্ণতা পেল। ব্যাটিং বিভাগেও রয়েছে অভিজ্ঞতার ছাপ। স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেয়ারিকে নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ গড়েছে স্বাগতিকরা।

ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে থাকছেন জেইক ওয়েদেরল্ড, যিনি নিজের জায়গা ধরে রাখতে এই সিরিজে ভালো পারফরম্যান্সের চাপে থাকবেন। মূল পেসারদের প্রত্যাবর্তনে স্কট বোল্যান্ডকে আবারও বেঞ্চে বসতে হতে পারে। যদিও সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে সুযোগ পেয়ে ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছিলেন এই অভিজ্ঞ পেসার। অতিরিক্ত উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে জশ ইংলিসকে। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি। এদিকে বাংলাদেশের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। 

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরল্ড ও বাউ ওয়েবস্টার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা