× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০৯:৩৫ এএম

বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের সঙ্গে শিরোপা তুলে ধরেন ফেরান তোরেস। ছবি: রয়টার্স

বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের সঙ্গে শিরোপা তুলে ধরেন ফেরান তোরেস। ছবি: রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়েছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে ‘লা রোহা’ দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেওয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ প্রাইজমানিও অর্জন করেছে।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পেয়েছে ৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৬ কোটি টাকা।

ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার ঝুলিতে গেছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৪০৬ কোটি টাকা।

সেরা চার দলের অন্য দুই সদস্যও পেয়েছে উল্লেখযোগ্য অঙ্কের পুরস্কার। তৃতীয় স্থান অধিকারী ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৭ কোটি টাকা। আর চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাইজমানি ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৩৩ কোটি টাকা।

৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এবারের বিশ্বকাপের জন্য ফিফা মোট ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেকর্ড প্রাইজ ফান্ড ঘোষণা করে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এ তহবিল প্রায় ৫০ শতাংশ বেশি।

টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল প্রস্তুতি ও অংশগ্রহণ বাবদ ন্যূনতম ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার করে পেয়েছে।

এছাড়া নকআউট পর্বের বিভিন্ন ধাপে উত্তীর্ণ হওয়া দলগুলো তাদের পারফরম্যান্সের ভিত্তিতে অতিরিক্ত প্রাইজমানিও অর্জন করেছে।

তবে এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় না। ফিফা সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে প্রাইজমানি হস্তান্তর করে।

এরপর প্রতিটি ফেডারেশন তাদের নিজস্ব নীতিমালা, চুক্তি ও পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবলের অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে সেই অর্থ বণ্টন করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা