× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবার গোল্ডেন বুট জয়ী একমাত্র খেলোয়াড় এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০৯:২০ এএম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

ফ্রান্স শিরোপা জিততে না পারলেও ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলো কিলিয়ান এমবাপের এক ঐতিহাসিক ব্যক্তিগত অর্জনের মধ্য দিয়ে।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি দুবার গোল্ডেন বুট জিতে বিশ্বকাপ ইতিহাসে অনন্য নজির গড়েছেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এবারের আসরে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন এমবাপে। এর মধ্য দিয়ে তিনি এই বিরল কীর্তি গড়েন।

২০২২ কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পরপর দুই আসরে গোল্ডেন বুট জয়ের নজির স্থাপন করলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সেমিফাইনাল পর্যন্ত এমবাপে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি উভয়েরই গোল ছিল সমান ৮টি। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপের জোড়া গোল তাকে এগিয়ে দেয়।

অন্যদিকে স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করতে না পারায় মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুট নিশ্চিত করেন ফরাসি অধিনায়ক।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার

তবে ২৩তম ফিফা বিশ্বকাপের সমাপ্তির পরও আলোচনার বড় অংশজুড়ে ছিলেন এমবাপে।

গোল করার পাশাপাশি এবারের বিশ্বকাপে তিনটি অ্যাসিস্টও করেছেন তিনি, যা তার অলরাউন্ড পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করেছে।

বিশ্বকাপে মোট গোল ২২ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অবস্থান আরও শক্তিশালী করেছেন।

তবে ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়লেও দলগত সাফল্যের আক্ষেপ নিয়েই এবারের বিশ্বকাপ শেষ করতে হয়েছে ফরাসি অধিনায়ককে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা